Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

ময়মনসিংহে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির ৩৯ ব্যাটালিয়ন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।

আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে কাভার্ডভ্যান ভর্তি করে ভারতীয় মালামাল ও গরু পাচারের চেষ্টা করে। 

আরও পড়ুন: উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার 

এ সময় বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, কসমেটিকস পণ্য ও গরু আটক করে।

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ