শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার 

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের উখিয়ার পালংখালি সীমান্তের বেড়িবাঁধ থেকে মাদক কারবারিদের ফেলে যাওয়া চার লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটেলিয়ন (৬৪) বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

তিনি বলেন, সম্প্রতি উখিয়া ব্যাটেলিয়ন (৬৪) বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। এ ঘটনায় টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ টহল দল কাটাখাল নামক স্থানে অবস্থান করে।

পরে মিয়ানমার থেকে সাতজন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের ওপর এলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা চারটি কাপড়ের কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: মাদক কারবারির পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার


বিজ্ঞাপন


পরবর্তীতে টহল দল ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে চার লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এলাকাটিতে আরও বিশদভাবে তল্লাশি কার্যক্রম চালানো হলেও আর কোনো মালামাল পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর