জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় দুর্ধর্ষ কাঁকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেফতার করা হয়।
রোববার (৯ নভেম্বর) ভোররাতে এ অভিযান শুরু হয়। বর্তমানে অভিযান চলছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে র্যাব ও এপিবিএনকে নিয়ে তাদের অভিযান শুরু হয়। অভিযানটির নাম ‘অপারেশন ফাস্ট লাইট’। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার ২০০ সদস্য এ অভিযানে অংশ নিয়েছেন। সাঁড়াশি অভিযান চালিয়ে আলোচিত কাঁকন বাহিনীর ২১ জনকে আটক করা হয়। এ সময় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২৭ অক্টোবর পদ্মার চরে খড় দখল নিয়ে দ্বন্দ্বের জেরে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। এরপর থানায় মামলা হয়।
প্রতিনিধি/টিবি