রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নাটোরে পদ্মার চরে অভিযান: আগ্নেয়াস্ত্রসহ আটক ২০

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

শেয়ার করুন:

নাটোরে পদ্মার চরে অভিযান: আগ্নেয়াস্ত্রসহ আটক ২০

নাটোরের লালপুরে দুইটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় বিভিন্ন মামলার আসামিসহ ২০ জনকে আটক করা হয়।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে লালপুর পদ্মা নদীর চরাঞ্চল ও স্থলভাগে অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে শনিবার রাতে লালপুর উপজেলার চরাঞ্চলে, পদ্মা নদী এবং স্থলভাগে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, জেলা স্পেশাল ব্রাঞ্চ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ ব্যাটালিয়নসহ ৪০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু ছোড়া, দুইটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল এবং একটি চকি জব্দ করা হয়। এসময় নদীতে এবং স্থলভাগে দুইজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্ট, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি, দুইজন মাদক কারবারিসহ মোট ২০ জনকে আটক করা হয়। অপরদিকে, জাজিরা, লালপুরে বাহাদুরপুরের বালু মহলের ছাউনি, অফিস থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি ডেগার, হাসুয়া, একটি টিউবওয়েল এবং বালু বিক্রির রশিদ জব্দ করে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোরের লালপুরে চরাঞ্চলে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। চরাঞ্চল ও পদ্মা নদীতে পুলিশের এই অভিযান মাঝে মধ্য অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনগত কাজ চলছে বলে তিনি জানান।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর