জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, নগদ চার হাজার ৭০০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার ভেংড়ি এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার
গ্রেফতার ব্যক্তিরা হলেন - রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. রবিউল ইসলাম (৫৫) ও একই জেলার গোদাগাড়ী থানার মাদারিপুর গ্রামের মৃত সমিরুদ্দিন শাহের ছেলে বাবুল শাহ্ (৬০)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার
তিনি জানান, আসামিরা দীর্ঘ দিন ধরে হেরোইন ট্রাকে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকা শহর ও বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ