Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে আগুনে পুড়লো ৬ ঝুট গুদাম

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৫, ০৯:২২ এএম

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়টি ঝুট গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। ।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়লো ৩০ গবাদি পশু

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টা ২২ মিনিটে আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

প্রতিনিধি/ এমইউ