জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম
পুলিশ হত্যা মামলায় সিরাজগঞ্জের কারাগারে আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৬) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর গ্রামের মৃত আলহাজ আবু মুসার ছেলে এবং এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের (২৪ এপ্রিল) মোস্তফা খান বাচ্চু কারাগারে আসেন। আজ সকালে অসুস্থ্য হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তিনি মারা যান। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ ৪টি মামলা আসামি ছিল।
আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক
সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তিনি মারা গেছেন।
প্রতিনিধি/এজে