জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।
শনিবার (২৫ অক্টোর) রাত ১০টার দিকে উপজেলার কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ঢাকার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি স্থানে এর পেছনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় ট্রেনটি দ্রুত থামানো হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হওয়া বগিটিকে সংযোগ দিতে চেষ্টা চালান। আধাঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে বগি সংযোগ করার পর আবারও ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। এরপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রতিনিধি/ এমইউ