জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
মাদারীপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১
এতে কাভার্ডভ্যানটি ছিটকে সড়কের অপরপাশে চলে যায়। এ সময় ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক শামীম আহম্মেদের মৃত্যু হয়।
ওই সময় আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রতিনিধি/ এমইউ