জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: শৈলকুপায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু
নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতৎপুরা এলাকার লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দলের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হন। আহতরা হলেন- একই এলাকার কুলসুম, নাইম, আবুল ও ফারুক।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেন। ওই সময় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাত দল আরও দু‘টি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত চলছে।
প্রতিনিধি/ এমইউ