ঝিনাইদহের শৈলকুপায় বালতির পানিতে ডুবে সাদিয়া খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাদিয়া ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহাগ আলী আকন্দের মেয়ে।
সাদিয়া খাতুনের নানা জমির উদ্দিন জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল সাদিয়া। এ সময় সবার অগোচরে সে টিউবওয়েলের সামনে রাখা ভরা বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সাদিয়ার মা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বালতির মধ্যে ডুবে থাকতে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা
বিজ্ঞাপন
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

