images

সারাদেশ

মেহেরপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

মেহেরপুরের গাংনীতে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দু’টি কার্তুজসহ সুমন আহমেদ সৌমিক (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। 

আরও পড়ুন: সাদুল্লাপুরে মাটির নিচে মিলল গুলি-পিস্তল

অভিযুক্ত সুমন আহমেদ সৌমিক উপজেলার কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ার তাইজেল হকের ছেলে।

সিপিসি ৩, র‍্যাব: ১২-এর কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মেহেরপুরের গাংনী উপজেলাধীন কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ায় সুমন আহমেদ সৌমিকের (৩০) কাছে অবৈধ ভারতীয় অস্ত্র রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ৩, র‍্যাব: ১২-এর একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে বাড়ি থেকে আটক করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

আরও পড়ুন: ফুলগাজীতে ২ গ্রেনেড উদ্ধার

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির উত্তর দিকের বাঁশের বেড়া সংলগ্ন নারিকেল গাছের পাশে রাখা ময়লার স্তূপের ভেতর থেকে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সুমন আহমেদ সৌমিকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ