বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসু কার্যালয়ের সামনে প্যানেল ঘোষণা করেন রাবি শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন।
শিবির মনোনীত এই প্যানেলে ভিপি পদে লড়বেন রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও এজিএস পদে সোচ্চার রাবি শাখার সভাপতি সালমান সাব্বির।
![]()
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে লড়বেন হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক জায়েদ হাসান জোহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।
![]()
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান হাওলাদার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহবির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মোমো। নির্বাহী সদস্য পদে রয়েছেন জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব। এছাড়া সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।
প্রতিনিধি/এসএস