Dhaka Mail Logo

সারাদেশ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন ভাঙচুরের চেষ্টা

জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবন সোনার বাংলায় ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ইট ছুঁড়ে কাদের সিদ্দিকী নিজ গাড়ি ও বাসভবনের ৪টি জানালার গ্লাস ভেঙেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল পৌর শহরের বঙ্গবীর কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলায় এ ঘটনা ঘটে। 

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সারারাত বাসভবনে পুলিশ পাহারা দেয়। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি