বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্ত্রীর শেষ বিদায়ে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর শেষ বিদায়ে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শহরের পিটিআই মাঠে জানাজার আগমুহূর্তে দাঁড়িয়ে কথা বলেন কাদের সিদ্দিকী। এসময় তিনি স্ত্রীর কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে রোববার সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বাসায় নিয়ে আসা হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা এক নজর দেখার জন্য বাসায় ভিড় করেন।

পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ শেষে নাসরিন সিদ্দিকীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল শনিবার (৭ জুন) ১১টায় রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আরও পড়ুন

বত্রিশ নম্বরের ভবন বিনাশ ও কাদের সিদ্দিকীদের ক্রন্দন

বড় ভাইকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে কাদের সিদ্দিকী, আ.লীগের সমালোচনা

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ। তিনি জানান, গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৪ মে মস্তিষ্কে অস্ত্রপচার হয়। ২২ মে থেকে তিনি অচেতন ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তার পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর