Dhaka Mail Logo

সারাদেশ

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

গণঅধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গাইবান্ধা জেলা কমিটির সভাপতি এসএম মামুন ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম তাদের যৌথ স্বাক্ষরে সাদুল্লাপুর উপজেলা কমিটির অনুমোদন দেন।

আরও পড়ুন: দুপুরে গ্রেফতার হয়ে বিকেলেই জামিন পেলেন আ. লীগ নেত্রী

এতে আমিনুর রহমানকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাফিজুর রহমান জিল্লুকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

আরও পড়ুন: 'দেশে আর চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না'

এ বিষয়ে নবগঠিত সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান বলেন, সদ্য অনুমোদিত কমিটিতে সদস্যসহ বিভিন্ন পদে মোট ৫২ জন যুক্ত রয়েছেন। আগামী ছয় মাসের জন্য এই কমিটির মেয়াদ কার্যকর থাকবে। আশা করি দলের নিয়ম মেনে সব ধরনের কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

প্রতিনিধি/ এমইউ