images

সারাদেশ

গাজীপুরে শব্দদূষণ থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের মহাসড়ক এলাকায় একটি কারখানা থেকে সৃষ্ট শব্দদূষণের হাত থেকে নিজেদের রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে কারখানার সামনে এসব কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: কৃষি মাঠে বকের ঝাঁক, পথচারীরা মুগ্ধ

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন - সাবেক কাউন্সিলর খোরশেদ আলম রিপন, হাজী হারুন অর রশিদ, সালনা দাখিল মাদরাসার শিক্ষিকা তাসলিমা আক্তার, হোসনে আরাসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, পোড়াবাড়ী এলাকায় ওয়েস্টার্ন সুপেরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার মেশিন থেকে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। এতে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। এছাড়া ভাইব্রেশনের কারণে ঘরের দরজা-জানালা ভেঙে পড়ছে, দেয়ালে গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: ময়মনসিংহে ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বিষয়টি মালিকপক্ষকে জানানোর পরও কোনো সমাধানে না আসায় তারা আন্দোলনে নেমেছেন। এ সময় শব্দ দূষণের হাত থেকে এলাকার জনজীবন বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ।

প্রতিনিধি/ এমইউ