images

সারাদেশ

বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি!

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম

রাজশাহীতে বিএনপির সম্মেলনে গান পরিবেশন করেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি গৌরব হোসেন তুষার।

রোববার (১০ আগস্ট) নগরীর শাহ মখদুম ঈদগাহের কাছে অনুষ্ঠিত সম্মেলনে তিনি গান পরিবেশন করেন। এ নিয়ে চরম ক্ষুব্ধ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

রাজশাহী নগরীতে তার বাসা। শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। গৌরবের স্ত্রী সেতু এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দিয়েছিলেন।

thumbnail_raj_gourab_polok

গৌরবের ফেসবুকে দেখা যায়, পলকের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন, সেখানে তার নিজের ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘নৌকা মার্কায় ভোট দিন।’ ছবিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও রয়েছে। ২০১৯ সালের ৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী পলকের একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির ক্যাপশনে তিনি পলককে নিয়ে লেখা একটি কবিতাও দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পলকের পাশে ছবি তুলে পোস্ট করেছেন গৌরব।

gourob5

সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার স্ক্রিনশটও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন গৌরব। গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে তার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরব।

gourob4

আজ সকাল থেকে রাজশাহীর মাদরাসা ময়দানসংলগ্ন মাঠে নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠানে গৌরবকে গান পরিবেশন করতে দেখা যায়। তখনই অনেক নেতা-কর্মীকে তাকে নিয়ে কানাঘুষা করতে দেখা যায়। নেতা-কর্মীদের অনেকেই তাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

আরও পড়ুন

‘প্রস্তুত হ রাজাকার’ লিখে চিরকুটে এনসিপি নেতাকে হুমকি

গৌরবকে বিএনপির মঞ্চে দেখে ক্ষোভ প্রকাশ করেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন জসিম উদ্দিন। তিনি বলেন, রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান পরিবেশন করছেন সাবেক ছাত্রলীগকর্মী ও সাবেক মন্ত্রী পলকের বোন জামাই গৌরব হোসেন। গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচার-প্রচারণামূলক অনুষ্ঠানে দায়িত্বে ছিল তার।

gourob3

বিএনপির  কয়েকজন নেতা বলেন, গৌরবরা সবাই আওয়ামী লীগ। এভাবে তাকে দিয়ে গান পরিবেশন করিয়ে দলকে বিতর্কিত করা হচ্ছে।

এ ব্যাপারে গৌরবের বক্তব্য পাওয়া যায়নি। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশাও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস