images

সারাদেশ

১৯ মামলার আসামি মনেক ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার ১৯ মামলার আসামি মনেক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়িকান্দি গনিশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৬ মার্চ) সকালে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মন্নাফ মিয়া উরফে মনেক মিয়া (৫২) নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের সুধন মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার বড়িকান্দি গনিশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনেক মিয়া শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে নবীনগর থানায় ১৯টি মামলা রয়েছে।

প্রতিনিধি/টিবি