সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় থানার পাশে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


ডাকাতির ঘটনায় রোববার সকালে প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার ডাকাত দলের তিন সদস্য হলেন- চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মো. হানিফ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার মো. নয়ন ও কাহারিয়াঘোনা ঘাট পাড়ার মো. ইসমাইল।

আরও পড়ুন

বরগুনায় দুর্ধর্ষ ডাকাতি, বিদেশিসহ আহত ৩

পুলিশ সূত্রে জানা গেছে, লুট করা ১২ হাজার টাকার মধ্যে গ্রেফতার নয়নের বাড়ি থেকে ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিন ভরি স্বর্ণ ও তিন ভরি রূপার অলংকার এখনও উদ্ধার হয়নি।


বিজ্ঞাপন


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, শনিবার ভোর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ি ও তার আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে। পর্যালোচনায় ডাকাতিতে সাতজন জড়িত থাকার সত্যতা নিশ্চিত হয়েছেন পুলিশ। এর ভিত্তিতে মো. হানিফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাছাড়া গ্রেফতার তিনজনকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর