জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে তিনজন নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হন।
এর মধ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন - ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলের ছেলে সৌরভ মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কা খেয়ে তারা ফের খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেন নিহত ও সৌরভ মন্ডল গুরুতর আহত হন।
পরে সৌরভকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তাদের দু’জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে মো. হাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত এবং আরও ৬/৭ জন আহত হন। নিহত হাফিজুর ঝালকাঠি জেলার নলছিটির আনসার আলী আকনের ছেলে।
ফুলতলা থানার পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুলতলার বেজেরডাঙ্গার চৌদ্দমাইল এলাকায় বিপরীতমুখী প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান নিহত হন।
প্রতিনিধি/ এমইউ