ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদরের জামতলি এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭
নিহতরা হলেন - নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)। তারা দু’জন বন্ধু ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
তিনি বলেন, সকালে দুই বন্ধু বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে চলছিল। বেলা ১১টার দিকে জিগাতলা এলাকা পর্যন্ত আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দু’জনই গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ




