images

সারাদেশ

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করল জয়পুরহাট ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

শীতের রাতে জবুথবু হয়ে ঘুমিয়ে আছেন ছিন্নমূলরা। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। তবে পৌষের শীত তা মানছে না। থরথর করে কাঁপছে শরীর। জয়পুরহাটে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুরহাট ফাউন্ডেশনের সদস্যরা।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্মে শীতবস্ত্রহীন অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহায়তা

এসময় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুরহাট ফাউন্ডেশনের সভাপতি মানিক উদ্দিন বাপ্পিসহ সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক জেমসহ সাধারণ সম্পাদক আসিফ উর ইসলাম (সবুজ) সাংগঠনিক সম্পাদক  রাশেদুল ইসলাম রাকাত, কোষাধ্যক্ষ রাকেশ মহন্ত, দফতর সম্পাদক ইমাম হোসেন খালিদ, কার্যনিবাহী সদস্য তানভীর মাহামুদ ফয়সাল সাইফুল ইসলাম পলাশ। আরও  উপস্থিত ছিলেন সাধারণ সদস্য আবু দারদা, হারুনুর রশীদ শান্ত, মানিক রাম দাস, জিহাদ হোসেন প্রত্যয় প্রমুখ।

thumbnail_FB_IMG_1736577346041

কম্বল নিতে আসা আলেয়া বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।

জয়পুরহাট ফাউন্ডেশনের সভাপতি মানিক উদ্দিন বাপ্পি বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের অসহায় মানুষ শীতের কম্বল পেয়ে খুশি। আমরা যার যার অবস্থান থেকে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক জেম বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

প্রতিনিধি/এসএস