Dhaka Mail Logo

সারাদেশ

নলছিটিতে আ.লীগ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষরা

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপনকে কুপিয়েছে প্রতিপক্ষরা।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। 

আহত হঠাৎ রিপন ওই এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মোস্তফা প্যাদার ছেলে রাজ্জাক প্যাদার  সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল হঠাৎ রিপনের। সেই বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে হঠাৎ রিপনের হাত, পা ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি