Dhaka Mail Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমানের নামে সড়ক

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারীর নামে খাগদি বাসস্ট্যান্ড থেকে ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণ করেছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। 

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের শিক্ষার্থী রিয়াজ আর নেই

এর আগে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা। এ সময় প্রধান অতিথি ছিলেন - জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর কাজী আবুল বাশার, জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রহমান ও সৈকত, সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: কক্সবাজারে হোটেল কক্ষে মিললো এক ব্যক্তির মরদেহ  

উল্লেখ্য, মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গত ১৯ জুলাই নিহত হন রোমান বেপারী।

নিহত রোমানের স্ত্রী, ছয় বছরের মেয়ে-সহ বৃদ্ধ বাবা-মা, ভাই-বোন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ