Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি সভা

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৪, ১০:৩৭ এএম

মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য জরুরি সভা করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।

আরও পড়ুন: স্কুলশিক্ষকের বাড়িতে হামলার কারণে ছাত্রদল নেতাকে বহিষ্কার

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন - বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু প্রমুখ।

আরও পড়ুন: পিরোজপুরের সাবেক এমপি মারা গেছেন 

সভায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহত করার কথাও জানান তারা।

প্রতিনিধি/ এমইউ