images

সারাদেশ

নলছিটিতে ভোগান্তি ছাড়াই মিলবে ভূমি সেবা

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৪, ১২:৩৪ পিএম

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানে ঝালকাঠির নলছিটিতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার (৮ জুন) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। আগামী ১৪ জুন পর্যন্ত চলবে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি।

আরও পড়ুন

'সরকার ভূমি সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর'

সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি খন্দকার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

প্রতিনিধি/এসএস