মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

‘সরকার ভূমি সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

'সরকার ভূমি সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর'

ঝিনাইদহে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উদ্বাধন করা হয়।

শনিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।


বিজ্ঞাপন


ডিডিএলজি ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়সহ অন্যরা।

আরও পড়ুন

নলছিটিতে ভোগান্তি ছাড়াই মিলবে ভূমি সেবা

এ সময় বক্তারা বলেন, ভূমি সেবা সহজীকরণে সরকার কাজ করছে। প্রতিটা ভূমি সেবা এখন ঘরে বসেই অনলাইনে পাওয়া যায়। ভূমি অফিসগুলো এসেছে স্বচ্চতা। সরকার ভূমি সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর।

বক্তারা আরও বলেন, নতুন ভূমি আইনের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে ব্যাপকভাবে। জনভোগান্তি নিরসনে এখন দরকার শুধু জনসচেতনতা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর