Dhaka Mail Logo

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৪, ০১:১৭ পিএম

মাগুরা-নড়াইল সড়কের বালিয়াডাঙ্গা মান্দারতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাগুরা পিডিবির উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস (৪০) নিহত হয়েছে।

রোববার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় দুই পা হারালেন যুবক

মাগুরা পিডিবির সহকারী প্রকৌশলী মো. মামুন হোসেন জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একা মোটরসাইকেল চালিয়ে মাগুরা ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মান্দার গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপসের।

আরও পড়ুন: মহানন্দা নদীতে সাঁতার শিখতে নেমে প্রাণ গেল যুবকের

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিহতের বাড়ি রাজবাড়ী জেলার দৌলোদিয়া এলাকায়।

প্রতিনিধি/ এমইউ