Dhaka Mail Logo

সারাদেশ

মহানন্দা নদীতে সাঁতার শিখতে নেমে প্রাণ গেল যুবকের  

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৪, ০৬:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে নেমে রাইহান আলী শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নীলফামারীতে কলা ভাগাভাগি নিয়ে মারামারি, নিহত ১

মৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার মো. জিকেন আলীর ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভ ৫-৭ জন বন্ধুর সঙ্গে দুপুরের দিকে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল। কিন্তু হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মা রান্নার কাজে ব্যস্ত, ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরলো শিশু

ওসি আরও জানান, গতকাল শুক্রবারও তিনি বন্ধুদের সঙ্গে একই স্থানে গোসল করতে গিয়েছিলেন।

প্রতিনিধি/ এমইউ