Dhaka Mail Logo

সারাদেশ

ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোর নিহত

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৪, ০১:৪১ পিএম

কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে বিষয়টি আপনাদের জানাচ্ছি।

প্রতিনিধি/এসএস