শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০১:২১ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে আহাম্মেদ আলী মল্লিক (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) সকাল পৌনে ৯টার দিকে দামুড়হুদা পাটাচোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহাম্মেদ আলী মল্লিক পাটাচোরা গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে।

আরও পড়ুন

বাগেরহাটে বজ্রপাতে ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৬

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম জানান, শনিবার সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর