Dhaka Mail Logo

অটোমোবাইল

দেশে রয়্যাল এনফিল্ড হান্টার ও ক্ল্যাসিক মডেলের নতুন ১১ ভেরিয়েন্ট এলো 

অটোমোবাইল ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মটরস লিমিটেড। জনপ্রিয় 'হান্টার ৩৫০' এবং 'ক্ল্যাসিক ৩৫০' মডেল দুটির মোট ১১টি নতুন এক্সক্লুসিভ ভেরিয়েন্ট সম্প্রতি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

863630916_1132204469398378_7251182858062123311_n

এই নতুন সংস্করণের মোটরসাইকেলগুলোর ইঞ্জিন, মেকানিক্যাল স্পেসিফিকেশন ও রাইডিং পারফরম্যান্সে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বাইকপ্রেমীদের পছন্দের কথা মাথায় রেখে মূল আকর্ষণ হিসেবে যোগ করা হয়েছে বৈচিত্র্যময় সব নতুন রঙের শেড।

864655239_1132204189398406_9046853752081893951_n

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলে আনা হয়েছে মোট ৮টি আকর্ষণীয় কালার ভেরিয়েন্ট। এর মধ্যে রিও হোয়াইট, ড্যাপার গ্রে এবং গ্রাফাইট গ্রে ভেরিয়েন্টগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৫  হাজার টাকা। এছাড়া টোকিও ব্ল্যাক, লন্ডন রেড, রেবেল ব্লু, মুম্বাই ইয়েলো এবং মুনশুট হোয়াইট ভেরিয়েন্টগুলোর দাম রাখা হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা।

874776157_1132204532731705_3454417447190143055_n

অন্যদিকে আভিজাত্য ও ভিনটেজ লুক ধরে রাখতে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেলে যুক্ত হয়েছে ৩টি রাজকীয় ভেরিয়েন্ট। যার মধ্যে মেডালিয়ন ব্রোঞ্জ ভেরিয়েন্টটির দাম ৪ লাখ ৪৫ হাজার টাকা, গান গ্রে ভেরিয়েন্টটির দাম ৪ লাখ ৫৯ হাজার টাকা এবং প্রিমিয়াম এমেরাল্ড গ্রিন ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার টাকা।

আরও পড়ুন: বাজাজের নতুন ডুয়াল-স্পোর্টস বাইকে ৬ স্পিড গিয়ারবক্স: জানুন ফিচার

বাইকগুলোর পারফরম্যান্স একই রেখে কেবল রঙের ক্ষেত্রে আনা এই বৈচিত্র্য দেশের তরুণ ও ক্লাসিক বাইক চালকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে ইফাদ মটরস।

এজেড