শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাজাজের নতুন ডুয়াল-স্পোর্টস বাইকে ৬ স্পিড গিয়ারবক্স: জানুন ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

বাজাজের নতুন ডুয়াল-স্পোর্টস বাইকে ৬ স্পিড গিয়ারবক্স: জানুন ফিচার
বাজাজের নতুন ডুয়াল-স্পোর্টস বাইকে ৬-স্পিড গিয়ারবক্স: জানুন ফিচার

ডুয়াল-স্পোর্টস মোটরসাইকেলের বাজারে প্রথমবারের মতো পা রাখতে চলেছে বাজাজ অটো। সংস্থার আসন্ন নতুন বাইকটি ফের পরীক্ষার সময় ক্যামেরাবন্দি হয়েছে। এবারের স্পাই ছবিতে বাইকটির সাসপেনশন, টায়ার এবং গিয়ারবক্স সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পরীক্ষাধীন মডেলে ৬-স্পিড গিয়ারবক্স এবং পেছনে লিঙ্কেজসহ মনোশক সাসপেনশন দেখা গিয়েছে।

নতুন স্পাই ছবিতে বাইকটির ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেখা গিয়েছে। বাজাজের একাধিক সাম্প্রতিক মোটরসাইকেলে এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে নতুন সুইচগিয়ার। ডিসপ্লের বা দিকে গিয়ার পজিশন ইন্ডিকেটরে স্পষ্টভাবে ৬ নম্বর দেখা যাওয়ায় পরীক্ষাধীন বাইকটিতে ৬-স্পিড গিয়ারবক্স থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। আগের রিপোর্টে অনুমান করা হয়েছিল, বাইকটির ইঞ্জিন পালসার এন২৫০-এর ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। সম্প্রতি এন২৫০-তে চার-ভালভ হেড এবং নতুন ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত হওয়ায় নতুন ডুয়াল-স্পোর্টস বাইকের ইঞ্জিন ও ট্রান্সমিশনের সঙ্গে এর সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুইটি ইঞ্জিন একেবারে হুবহু এক হবে না, কারণ পরীক্ষাধীন বাইকে আলাদা আপসুইপ্ট এক্সহস্ট এবং বাঁ দিকে উল্লম্বভাবে রাখা অয়েল কুলার দেখা গিয়েছে। সম্পূর্ণ নতুন ইঞ্জিন তৈরির সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

main_bike_pic

বাইকটির পেছনের সাসপেনশন ঢাকা থাকলেও নতুন ছবিতে পিছনে লিঙ্কেজ-সহ মনোশক সাসপেনশন দেখা গিয়েছে। ডুয়াল-স্পোর্টস বাইকের উপযোগী করে সাসপেনশনে দীর্ঘ ট্রাভেল রাখা হতে পারে। টায়ারের ক্ষেত্রে আগের পরীক্ষাধীন মডেলে পিরেলি এমটি৬০ টায়ার দেখা গেলেও এবারের বাইকে সিয়াত টায়ার রয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, নতুন মডেলটি ভারতের বাজারের জন্য তৈরি সংস্করণ হতে পারে। বাইকের হেডলাইট এবং চালক ও যাত্রীর সিটের নকশায় পুরনো মডেলের কিছুটা ছাপ থাকলেও ইঞ্জিন ক্ষমতা বেশি হওয়ায় এটি আকারে বড় হবে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু: এক চার্জে চলবে ১৫৪ কিমি

বাজাজের ব্রাজিল বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ওয়ালদির ফেরেইরা আগেই জানিয়েছিলেন, নতুন ডুয়াল-স্পোর্টস বাইক একাধিক ইঞ্জিন বিকল্পে আসতে পারে। ছোট ইঞ্জিনের সংস্করণটি মূলত লাতিন আমেরিকার বাজারের জন্য হলেও ভারতের বাজারে তুলনামূলক বড় ইঞ্জিনের সংস্করণ আসার জোরালো সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের শেষের দিকে ব্রাজিলের বাজারে এবং পরবর্তীতে ভারতে বাইকটি লঞ্চ হতে পারে। বাজারে এলে হিরো এক্সপালস ২০০ ও এক্সপালস ২১০-এর পাশাপাশি হোন্ডা ও কাওয়াসাকির বিভিন্ন মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে বাজাজের এই নতুন বাইক।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর