অটোমোবাইল ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম
জনপ্রিয় মোটরসাইকেল মডেল ‘হিরো গ্ল্যামার আরই’ (Hero Glamour RE) এখন আরও সহজ শর্তে ও সাশ্রয়ী কিস্তিতে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ‘আমার হিরো’ (Amaar Hero)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকর্ষণীয় এই বাইকটি এখন মাত্র ৮৪,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কেনা যাবে।
বাইকপ্রেমীদের জন্য বাইক কেনার প্রক্রিয়াটি আরও সহজ করতে আকর্ষণীয় এই কিস্তি সুবিধা নিয়ে এসেছে হিরো বাংলাদেশ।

ঘরে বসেই অনলাইনে আবেদন করার সুযোগ থাকায় ক্রেতারা সহজেই এই সুবিধা গ্রহণ করতে পারছেন। অফারটির আওতায় সর্বোচ্চ ২৪ মাসের সহজ কিস্তিতে বাইকটি কেনার সুযোগ রয়েছে এবং এর সার্ভিস চার্জ মাত্র ১.৫ শতাংশ।
আরও পড়ুন: গতির ঝড়ে মোটরসাইকেলকেও হার মানাবে এই ইলেকট্রিক বাইক, দামও হাতের নাগালে
স্টাইল ও পারফরম্যান্সের চমৎকার সমন্বয়ে তৈরি গ্ল্যামার আরই মডেলটি তরুণ প্রজন্মের কাছে বেশ সমাদৃত। এই সহজ কিস্তি ও স্বল্প ডাউন পেমেন্টের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে আগ্রহী ক্রেতারা আজই তাদের নিকটস্থ হিরো শোরুমে যোগাযোগ করতে পারেন।
এজেড