মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গতির ঝড়ে মোটরসাইকেলকেও হার মানাবে এই ইলেকট্রিক বাইক, দামও হাতের নাগালে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

গতির ঝড়ে মোটরসাইকেলকেও হার মানাবে এই ইলেকট্রিক বাইক, দামও হাতের নাগালে
Ultraviolette X47 Venom: মোটরসাইকেলকেও হার মানাবে এই নতুন ইলেকট্রিক বাইক!

নতুন প্রযুক্তির ইলেকট্রিক বাইক ‘আল্ট্রাভায়োলেট এক্স৪৭ ভেনম’ (Ultraviolette X47 Venom) বাজারে উন্মোচন করেছে বৈদ্যুতিক যান প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল্ট্রাভায়োলেট। তাদের আগের ‘এক্স৪৭ ক্রসওভার’ মডেলটির আধুনিক সংস্করণ হিসেবে আসা এই স্পোর্টস বাইকটিতে রয়েছে ৭ ইঞ্চির স্পর্শসংবেদনশীল পর্দা (টিএফটি এলসিডি টাচস্ক্রিন), উন্নত রাইডিং ও সুরক্ষা প্রযুক্তি, সংযোগ সুবিধা এবং বিল্ট-ইন ড্যাশক্যাম। যা গতি এবং নিরাপত্তার দিক থেকে সাধারণ চালিত মোটরসাইকেলকেও টেক্কা দিতে সক্ষম। বাজারে মোট চারটি ভিন্ন সংস্করণে বাইকটি উন্মুক্ত করা হয়েছে।

ভারতের দিল্লিতে এক্স-শোরুম মূল্য অনুযায়ী বাইকটির প্রারম্ভিক মডেল ‘এক্স৪৭’-এর দাম নির্ধারণ করা হয়েছে ২.৬৫ লাখ রুপি (প্রাথমিক ছাড়ের পর পরবর্তীতে যা হবে ৩ লাখ রুপি)। এছাড়া উন্নত ফিচার ও ব্যাটারির ওপর ভিত্তি করে ‘এক্স৪৭ প্লাস’-এর দাম ৩.১৫ লাখ রুপি, ‘এক্স৪৭ রিকন’-এর দাম ৩.৭৫ লাখ রুপি এবং সর্বাধুনিক সংস্করণ ‘এক্স৪৭ রিকন প্লাস’-এর দাম ৩.৯৯ লাখ ৯০০ রুপি রাখা হয়েছে। ব্যাটারির সক্ষমতা ও প্রযুক্তির ভিত্তিতে ভ্যারিয়েন্টগুলোর মূল্যে এই তারতম্য রাখা হয়েছে।

e_bike_pic2

বাইকটির ব্যাটারি ও চার্জিং ব্যবস্থায় রাখা হয়েছে চমকপ্রদ বৈচিত্র্য। ‘এক্স৪৭’ এবং ‘এক্স৪৭ প্লাস’ মডেলে রয়েছে ৭.৫ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি প্যাক। অন্যদিকে আরও দূরপাল্লার ভ্রমণের জন্য ‘এক্স৪৭ রিকন’ ও ‘এক্স৪৭ রিকন প্লাস’ সংস্করণে ব্যবহার করা হয়েছে তুলনামূলক বড় ১১ কিলোওয়াট-ঘণ্টার শক্তিশালী ব্যাটারি প্যাক। বেস মডেলে ৩ বছর বা ৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ব্যাটারির গ্যারান্টি (ওয়ারেন্টি) থাকলেও ওপরের তিনটি মডেলে ৫ বছর বা ১ লক্ষ কিলোমিটার পর্যন্ত ব্যাটারির গ্যারান্টি দেওয়া হচ্ছে।

নিরাপত্তার ক্ষেত্রে চারটি সংস্করণেই রাখা হয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), ডাইনামিক স্টেবিলিটি কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, হিল-হোল্ড এবং পার্ক অ্যাসিস্ট সুবিধা। তবে ‘রিকন’ এবং ‘রিকন প্লাস’ মডেলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক হাইপারসেন্স রাডার প্রযুক্তি, যা চালককে সড়ক দুর্ঘটনায় পড়ার হাত থেকে রক্ষা করবে। এর পাশাপাশি রয়েছে সামনে ও পেছনের ড্যাশক্যাম এবং চাকার বাতাসের চাপ পরিমাপক স্বয়ংক্রিয় যন্ত্র (টিপিএমএস)।

আরও পড়ুন: ৫৫ পিএস শক্তির হিমালয়ান ৭৫০, সাড়ে ৪ লাখে আনতে পারে রয়্যাল এনফিল্ড

প্রযুক্তিবান্ধব রাইডারদের জন্য বাইকটির ৭ ইঞ্চি পর্দায় যুক্ত রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এলটিই নেটওয়ার্ক সংযোগ। দীর্ঘ পথ চলার সুবিধার্থে এতে রয়েছে অন-বোর্ড নেভিগেশন ও ক্রুজ কন্ট্রোল। এমনকি বাইকটি ব্যাক করার সুবিধার জন্য রয়েছে রিয়ার-ক্যামেরা ভিউ। উচ্চমানের স্মার্ট ফিচারের অংশ হিসেবে শীর্ষ মডেলে 'ভায়োলেট এআই' বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ডিফল্ট হিসেবে যুক্ত করা হয়েছে। উন্নত ব্যাটারি, রাডার প্রযুক্তি ও গতির নিখুঁত সংমিশ্রণে তৈরি এই বাইকটি প্রিমিয়াম ইলেকট্রিক বাহনের বাজারে নতুন আলোড়ন তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর