Dhaka Mail Logo

অটোমোবাইল

১ লিটার পেট্রোল বিক্রি করে কত টাকা লাভ করেন পাম্প মালিক?

অটোমোবাইল ডেস্ক

২০ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

অনেকেরই ধারণা, পেট্রোল পাম্পের মালিক হলে বিরাট আয় হতে পারে। তবে বাস্তবে কিন্তু পুরোটা সত্যি নয়, কারণ এই ব্যবসায় ঝুঁকিও কম নেই। ভারতে পেট্রোল পাম্প মালিকদের আয় নিয়ে মানুষের কৌতূহল প্রায়ই দেখা যায়, বিশেষ করে জ্বালানির দামে ওঠানামা বা ডিলারদের প্রতিবাদের সময়। খুচরো জ্বালানির দাম বেশি মনে হলেও পাম্প মালিকদের প্রকৃত আয় তুলনামূলকভাবে সীমিত এবং তা মূলত ভারত সরকার অনুমোদিত কমিশন কাঠামোর উপর নির্ভরশীল।

ভারতে প্রতি লিটার পেট্রোলে পাম্প মালিকরা কত আয় করেন? 

পেট্রোল পাম্পের ডিলাররা নিজেদের মতো করে কমিশন নির্ধারণ করতে পারেন না। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার কাছ থেকে তারা প্রতি লিটারে নির্দিষ্ট কমিশন পান। গড়ে পেট্রোলে ডিলাররা প্রতি লিটারে প্রায় তিন থেকে চার রুপি এবং ডিজেলে প্রায় দুই থেকে তিন রুপি আয় করেন। তবে স্থান ও মূল্য নির্ধারণের কাঠামো অনুযায়ী এই আয়ে কিছুটা পার্থক্য হতে পারে।

sw-1661761213-1748097661

দিল্লিতে মোট জ্বালানি মূল্যের প্রায় তিন থেকে পাঁচ শতাংশ ডিলারদের আয় হিসেবে ধরা হয়। বাকি অংশের মধ্যে থাকে মূল জ্বালানির খরচ, কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং রাজ্য সরকারের কর। ডিলার কমিশন একটি নির্দিষ্ট সূত্রের মাধ্যমে নির্ধারিত হয়। এর মধ্যে প্রতি কিলোলিটারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং জ্বালানির মূল দামের উপর একটি নির্দিষ্ট শতাংশ থাকে। 

সরকারি তথ্য অনুযায়ী, পেট্রোল ডিলাররা প্রতি কিলোলিটারে তিন হাজার একশো রুপির বেশি নির্দিষ্ট কমিশনের পাশাপাশি কিছুটা অংশ পান। ডিজেল ডিলারদের ক্ষেত্রে এই নির্দিষ্ট অংশ দুই হাজার তিনশো রুপির বেশি।

আরও পড়ুন: পেট্রোল পাম্পগুলো যেভাবে তেল চুরি করে

ডিলাররা আরও দাবি করেছেন, কমিশন নির্দিষ্ট হলেও পরিচালনার খরচ পরিবর্তনশীল। জ্বালানি ডিলাররা সময়ে সময়ে বেশি কমিশনের দাবিতে প্রতিবাদ করেছেন। তাদের যুক্তি, মূল্যবৃদ্ধি, কর্মীদের বেতন বৃদ্ধি এবং পরিকাঠামোগত খরচ অনেক বেড়েছে। অনেকের মতে, ছোট বা কম বিক্রির পেট্রোল পাম্পগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয় না, ফলে ব্যবসা চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়ে।

এজেড