Dhaka Mail Logo

অটোমোবাইল

মেয়েদের জন্য সেরা ৭ স্কুটার, যেগুলোর দাম হাতের নাগালে

অটোমোবাইল ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

মধ্যবিত্ত পরিবারের কাছে স্কুটার বরাবরই অন্যতম পছন্দের বাহন। বিশেষ করে নারীদের কাছে। ব্যবহার করা সহজ, পর্যাপ্ত স্টোরেজ স্পেস এবং দৈনন্দিন যাতায়াতের সুবিধার জন্য অনেকেই স্কুটারকে প্রথম পছন্দ করেন। 

আপনি যদি নতুন স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভারতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কয়েকটি মডেল সম্পর্কে জেনে নিন। উল্লেখ্য, এই স্কুটারগুলো ভারতের বাজারে পাওয়া যায় এবং এখানে সেগুলোর ভারতীয় মূল্য উল্লেখ করা হলো। 

হোন্ডা অ্যাক্টিভা

হোন্ডা মোটরসের হোন্ডা অ্যাক্টিভা ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারগুলোর মধ্যে অন্যতম। শক্তিশালী ব্র্যান্ড, কম রক্ষণাবেক্ষণের খরচ, সহজ হ্যান্ডলিং এবং ভালো মাইলেজের জন্য এটি বহু পরিবারের প্রথম পছন্দ। হোন্ডা অ্যাক্টিভা শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু এবং বিস্তৃত ডিলার নেটওয়ার্কের জোরে এখনও বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। হোন্ডা অ্যাক্টিভার এক্স-শোরুম দাম শুরু ৭৫,৫৮৩ রুপি থেকে। ১১০ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৫৫ কিলোমিটার মাইলেজ দেয়।

scoti

টিভিএস জুপিটার

টিভিএস মোটরসের টিভিএস জুপিটার হোন্ডা অ্যাক্টিভার অন্যতম প্রতিদ্বন্দ্বী। বড় স্টোরেজ স্পেস, আরামদায়ক সিট এবং আধুনিক ফিচারের জন্য এই স্কুটার বিশেষ পরিচিত। নারী ও পরিবারের ব্যবহারের জন্য এটি একটি জনপ্রিয় স্কুটার। পারফরম্যান্স এবং ভ্যালু ফর মানি-এর জন্য পরিচিত টিভিএস জুপিটারের ১১০ সিসি ইঞ্জিন প্রতি লিটারে ৫০ থেকে ৫৫ কিলোমিটার মাইলেজ দেয়। এর এক্স-শোরুম দাম শুরু ৭৩,৫৫ জিরো রুপি থেকে।

সুজুকি অ্যাক্সেস

জাপানি সংস্থা সুজুকির অ্যাক্সেস কম ওজন, দ্রুত পিক-আপ এবং ভালো মাইলেজের জন্য জনপ্রিয়। শহরের রাস্তায় নিয়মিত ব্যবহারের জন্য এটি একটি ভালো বিকল্প। সুজুকি অ্যাক্সেস প্রতি লিটারে ৪০ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজ দেয়। এর এক্স-শোরুম দাম শুরু ৮২,৯৮৯ রুপি থেকে।

আরও পড়ুন: মোটরসাইকেলকেও হার মানাবে এই ইলেকট্রিক বাইক

টিভিএস আইকিউব

টিভিএস মোটরসের আরও একটি জনপ্রিয় স্কুটার হল টিভিএস আইকিউব। এটি একটি ইলেকট্রিক স্কুটার। আধুনিক ডিজাইন, ভালো রেঞ্জ, দ্রুত চার্জিং এবং স্মার্ট ফিচারের জন্য এটি পরিচিত। টিভিএস আইকিউবে মোট ৫ ধরনের ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। ফলে ভ্যারিয়েন্ট অনুযায়ী এই স্কুটার ৯১ থেকে ২১২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এর এক্স-শোরুম দাম শুরু ১,১২,৬৬৭ রুপি থেকে।

বাজাজ চেতক

বাজাজ অটোর বাজাজ চেতক দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার। প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার হিসেবে এটি রেট্রো-মডার্ন ডিজাইন, শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি এবং ভালো পারফরম্যান্সের জন্য পরিচিত। বাজাজ চেতক একবার চার্জে ১১০ থেকে ১৫৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর এক্স-শোরুম দাম শুরু ১,১১,০০৬ রুপি থেকে।

bike

টিভিএস এনটর্ক

টিভিএস মোটরসের টিভিএস এনটর্ক স্পোর্টস সেগমেন্টের একটি জনপ্রিয় স্কুটার। স্পোর্টি লুক, শক্তিশালী পারফরম্যান্স এবং ডিজিটাল ফিচারের জন্য এটি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। টিভিএস এনটর্ক প্রতি লিটারে ৪০ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজ দেয়। এর এক্স-শোরুম দাম শুরু ৮৬,৯৫০ রুপি থেকে।

হোন্ডা ডিও

হোন্ডা ডিও একটি জনপ্রিয় স্পোর্টি স্কুটার। স্পোর্টি লুক এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এটি পরিচিত। তবে বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এর বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। হোন্ডা ডিও প্রতি লিটারে ৫০ থেকে ৫৫ কিলোমিটার মাইলেজ দেয়। এর এক্স-শোরুম দাম শুরু ৭২,৮০১ রুপি থেকে।

এজেড