Dhaka Mail Logo

অটোমোবাইল

মাত্র ৩০ টাকায় ১২৮ কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম

হিরো মোটরকর্প বাজারে নিয়ে এল নতুন ভিডা ভিএক্স২ গো এফবি ফিক্সড ব্যাটারি ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের ব্যাটারি চার্জ দিতে ৩০ টাকারও কম খরচ হতে পারে এবং একবার চার্জে এটি প্রায় ১২৮ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে।  

ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের পরিসর আরও বাড়িয়ে হিরো মোটরকর্প লঞ্চ করল ভিডা ভিএক্স২ গো এফবি। নতুন এই স্থায়ী ব্যাটারি ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১.১৩ লাখ রুপি রাখা হয়েছে। যারা রিমুভেবল বা অপসারণযোগ্য ব্যাটারির বদলে ফিক্সড ব্যাটারির ইলেকট্রিক স্কুটার পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখেই এই মডেল আনা হয়েছে।  

images

নতুন ভিডা ভিএক্স২ গো এফবি-তে রয়েছে ৩.১ কিলোওয়াট-ঘণ্টা ফিক্সড ব্যাটারি, যা আইডিসি সার্টিফায়েড ১২৮ কিলোমিটার রেঞ্জ দেওয়ার দাবি করেছে সংস্থা। 

এই মডেলটি বর্তমানে থাকা ভিডা ভিএক্স২ গো ২.২ কিলোওয়াট-ঘণ্টা এবং ভিডা ভিএক্স২ গো ৩.৪ কিলোওয়াট-ঘণ্টা ভ্যারিয়েন্টের মাঝামাঝি অবস্থানে রাখা হয়েছে। 

কোম্পানির দাবি, স্কুটারটি সাধারণ বাড়ির ওয়াল সকেট থেকেই সরাসরি চার্জ করা যাবে, যেখানে আগের ভিডা স্কুটারগুলোতে অপসারণযোগ্য ব্যাটারি প্যাক ছিল।  ১২৮ কিমি রেঞ্জ, ৭০ কিমি প্রতি ঘণ্টা টপ স্পিড, সঙ্গে ফাস্ট চার্জিংহিরো ভিডা ভিএক্স২ গো এফবি-তে রয়েছে ৬ কিলোওয়াট সুইংআর্ম-মাউন্টেড ইলেকট্রিক মোটর, যা স্কুটারটিকে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে চালাতে সক্ষম।  

main_scoti

ফিচারের তালিকায় রয়েছে আরামদায়ক লম্বা সিট, ২৭.২ লিটারের আন্ডার-সিট স্টোরেজ, ৪.৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট। 

নির্মাতা সংস্থার দাবি, ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ৬৫ মিনিটে ব্যাটারি শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।  ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস সুবিধাও থাকবে।

হিরো মোটরকর্প এই স্কুটারটি ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস মডেলেও বিক্রি করবে। অর্থাৎ, গ্রাহক চাইলে ব্যাটারি একসঙ্গে না কিনে সাবস্ক্রিপশন ভিত্তিতে ব্যবহার করার সুবিধা পাবেন। 

আগস্টের শুরু থেকেই দেশের বিভিন্ন ডিলারশিপে ভিডা ভিএক্স২ গো এফবি-এর বিক্রি শুরু হবে। 

বর্তমানে হিরো মোটরকর্পের ভারত জুড়ে ৫৯০০-এর বেশি ফাস্ট চার্জিং স্টেশন এবং ৭০০-এর বেশি সার্ভিস টাচপয়েন্টের নেটওয়ার্ক রয়েছে। 

scoti

ভিডা ভিএক্স২ সিরিজে একাধিক ব্যাটারি ও রেঞ্জের বিকল্প

বর্তমানে ভিডা ভিএক্স২ সিরিজ গো এবং প্লাস—এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভিডা ভিএক্স২ গো ভ্যারিয়েন্টে ২.২ কিলোওয়াট-ঘণ্টা এবং ৩.৪ কিলোওয়াট-ঘণ্টা অপসারণযোগ্য ব্যাটারির বিকল্প রয়েছে। 

কোম্পানির দাবি অনুযায়ী, এই দুই ভ্যারিয়েন্টে আইডিসি-সার্টিফায়েড রেঞ্জ যথাক্রমে ৯৩ কিলোমিটার এবং ১৪৬ কিলোমিটার।  অন্যদিকে, ভিডা ভিএক্স২ প্লাস ভ্যারিয়েন্টে ৩.৪ কিলোওয়াট-ঘণ্টা এবং ৪.৪ কিলোওয়াট-ঘণ্টা অপসারণযোগ্য ব্যাটারির অপশন রয়েছে। 

আরও পড়ুন: মোটরসাইকেলকেও হার মানাবে এই ইলেকট্রিক বাইক

এই দুটি ব্যাটারির ক্ষেত্রে সংস্থার দাবি, আইডিসি-সার্টিফায়েড রেঞ্জ যথাক্রমে ১৪৬ কিলোমিটার এবং ১৮৭ কিলোমিটার। এছাড়া ভিডা ভিএক্স২ প্লাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং এটি মাত্র ৩.১ সেকেন্ডে শূন্য থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম।  

এজেড