অটোমোবাইল ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
দেশের বাজারে বহুল আলোচিত 'দ্য মোস্ট ফিউচারিস্টিক মোটরসাইকেল ইন বাংলাদেশ' হিরো গ্ল্যামার এক্স (Hero Glamour X) এখন আরও সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছাতে দুর্দান্ত ক্যাশবাক অফার ঘোষণা করা হয়েছে।
হিরো বাংলাদেশ জানিয়েছে, আকর্ষণীয় এই বাইকটি এখন ৩ হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকায় কিনে নিতে পারবেন গ্রাহকরা। এর আগে বাইকটির পূর্ব মূল্য ছিল ১ লাখ ৬৮ হাজার টাকা। আধুনিক ডিজাইন এবং উন্নত ফিচারের সমন্বয়ে তৈরি এই বাইকটি রাইডারদের মধ্যে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।

হিরো গ্ল্যামার এক্স-এর আকর্ষণীয় ফিচারসমূহ
futuristic motorcycle-খ্যাত হিরো গ্ল্যামার এক্স বাইকটিতে রয়েছে বেশ কিছু চমকপ্রদ ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
আধুনিক ডিজাইন: বাইকটির বডি ল্যাঙ্গুয়েজ ও স্টাইলিশ লুক তরুণ প্রজন্মকে দারুণভাবে আকৃষ্ট করে।
মাল্টি-কালার ডিসপ্লে: এতে রয়েছে একটি ৪.২ ইঞ্চির মাল্টি-কালার ডিসপ্লে, যেখানে ৬০টিরও বেশি ফিচার যুক্ত করা হয়েছে।
শক্তিশালী ইঞ্জিন: বাইকটিতে রয়েছে একটি শক্তিশালী ও ফুয়েল-ইফিশিয়েন্ট এফআই (FI) ইঞ্জিন।
আরও পড়ুন: স্মার্টফোনের চেয়ে কম দাম হোন্ডার এই মোটরসাইকেলের
প্রতিটি রাইডে স্টাইল, স্মার্টনেস এবং পারফরম্যান্সের নিখুঁত সমন্বয় নিশ্চিত করতে হিরো গ্ল্যামার এক্স এক অনন্য বিকল্প। অফারটি লুফে নিতে আজই আপনার নিকটস্থ অথরাইজড হিরো শোরুমে ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এজেড