images

অটোমোবাইল

ঈদুল আজহায় হিরো মোটরবাইকে নগদ ছাড় ও উপহার

অটোমোবাইল ডেস্ক

১৮ মে ২০২৬, ০৪:১৯ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মোটরসাইকেল প্রেমীদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে হিরো। ‘হিরোর হাট’ শীর্ষক এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল কিনলে গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার।

699116122_1388117090018201_835221109648053645_n

অফারটির আওতায় হিরো এইচএফ ডিলাক্স বিএস৪ টিএল (Hero HF Deluxe BS4 TL) মোটরসাইকেলে ৪০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ছাড়ের পর বাইকটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার টাকা। এছাড়া এইচএফ ডিলাক্স বিএস৪ টিউবলেস রিফ্রেশ (HF Deluxe BS4 Tubeless Refresh) মডেলে পাওয়া যাচ্ছে ২৫০০ টাকা ক্যাশব্যাক, যার বর্তমান মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।

আরও পড়ুন: ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল চালকদের কর দিতে হবে বছরে ১০ হাজার টাকা

নগদ ছাড়ের পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন একটি হিরো ব্র্যান্ডেড আকর্ষণীয় চাবির রিং একদম ফ্রি। হিরোর এই বিশেষ অফারটি চলবে ঈদের আগের রাত পর্যন্ত। আগ্রহী ক্রেতারা নিকটস্থ হিরো শোরুমে ভিজিট করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এজেড