images

অটোমোবাইল

বাজারে এলো সবচেয়ে সস্তা ৭ সিটার এমপিভি, সিএনজিতে মিলবে ২৪ কিমি মাইলেজ

অটোমোবাইল ডেস্ক

১২ মে ২০২৬, ১০:৪৪ এএম

জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি নিশান মোটরস ভারতে সবচেয়ে সস্তা মাল্টি পারপাস ভেহিকল বা এমপিভি এনে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে ভারতে বেশি মাইলেজের গাড়ির চাহিদা মাথায় রেখে মধ্যবিত্ত মানুষের সিএনজি গাড়ির প্রতি ঝোঁক বাড়ছে। 

এই সুযোগকে কাজে লাগিয়ে নিসান মোটরস এখন তাদের নিশান ম্যাগনাইট মডেলে অফিশিয়ালি সিএনজি কিট দেওয়া শুরু করেছে। খুবই সাশ্রয়ী মূল্যে সরাসরি কোম্পানির পক্ষ থেকে এই কিট সরবরাহ করা হচ্ছে, যার ফলে গাড়ির মাইলেজ আগের চেয়ে অনেক বাড়বে।

1778076793_nissan-gravite-cng-kit-2-2026-05-5ec832be9784970dbc6c861a2689e85b

নিশান গ্রাভিট এখন সিএনজি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এতে টুইন সিলিন্ডার সিএনজি রেট্রোফিটমেন্ট কিট যুক্ত করা হয়েছে। মোটোজেন দ্বারা তৈরি এই কিটটি আইসিএটি অনুমোদিত এবং বিএসসিক্স ফেজ টু কমপ্লায়েন্ট। এতে ২৫ লিটার ধারণক্ষমতার দুটি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যার মোট ক্ষমতা ৫০ লিটার। 

এই সিলিন্ডারগুলো গাড়ির তৃতীয় সারির সিটের নিচে স্থাপন করা হয়েছে। এই বিশেষ কিটের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৮২ হাজার ৯৯৯ রুপি। অনুমোদিত ডিলারশিপের মাধ্যমে ভারতের ৬০টি শহর এবং ১৬টি রাজ্যে এই কিট লাগানোর সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই কিটের উপর ৩ বছর বা ১ লাখ কিলোমিটার পর্যন্ত থার্ড পার্টি ওয়ারেন্টিও দিচ্ছে কোম্পানি।

cng_car

প্রযুক্তিগত দিক থেকে নিশান গ্রাভিট একটি শক্তিশালী গাড়ি। এতে ১.০ লিটার ৩ সিলিন্ডার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৭২ পিএস পাওয়ার এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন করে। 

গাড়িটিতে ৫ স্পিড ম্যানুয়াল অথবা ৫ স্পিড এএমটি ট্রান্সমিশন ব্যবস্থা রয়েছে। পেট্রোল চালিত অবস্থায় এই গাড়িটি প্রতি লিটারে প্রায় ১৯ কিলোমিটার মাইলেজ দিলেও সিএনজি কিট যুক্ত হওয়ার পর এর মাইলেজ প্রায় ২৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। 

আরও পড়ুন: ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল চালকদের কর দিতে হবে বছরে ১০ হাজার টাকা

নিশান গ্রাভিটের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৫.৬৫ লাখ রুপি থেকে এবং সিএনজি ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৬.৪৮ লাখ রুপি থেকে। এত কম দামে এটি বর্তমানে ভারতের বাজারে অন্যতম সেরা এবং সস্তা ৭ সিটার এমপিভি।

এজেড