অটোমোবাইল ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেল প্রেমীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে জনপ্রিয় ব্র্যান্ড হিরো (Hero)। 'ঈদের খুশি হিরোতেই বেশি' শিরোনামে এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের বাইক কিনলে গ্রাহকরা বড় অংকের নগদ ছাড় বা ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত যাতায়াত সহজ করতে এবং গ্রাহকদের আনন্দ বাড়িয়ে দিতেই প্রতিষ্ঠানটি এই আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে।
সর্বোচ্চ ক্যাশব্যাক ও উপহার
হিরোর এই বিশেষ অফারে নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। নগদ ছাড়ের পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের সাথে গ্রাহকদের জন্য থাকছে একটি আকর্ষণীয় হিরো ব্র্যান্ডের 'চাবির রিং' একদম ফ্রি।
নির্দিষ্ট মডেলের অফার মূল্য
অফারটির আওতায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে হিরোর জনপ্রিয় মডেল 'HF-Deluxe'। মডেলভেদে অফারগুলো হলো:
HF Deluxe (Tubeless Refresh): এই বাইকটির পূর্ব মূল্য ছিল ১,৯৫,০০০ টাকা। বর্তমান অফারে ২,৫০০ টাকা ক্যাশব্যাক দিয়ে এটি পাওয়া যাচ্ছে ১,৯২,৫০০ টাকায়।
আরও পড়ুন: জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে দীর্ঘ সারি, ৫০০ টাকার বেশি মিলছে না তেল
HF Deluxe (BS4 TL): এই মডেলটির পূর্ব মূল্য ছিল ১,৯৪,০০০ টাকা। ৪,০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা নিয়ে এর বর্তমান অফার মূল্য নির্ধারিত হয়েছে ১,৯০,০০০ টাকা।
ঈদের কেনাকাটায় বাড়তি সুবিধা পেতে এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত বাইক কিনতে হিরোর এই অফারটি ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
এজেড