images

অটোমোবাইল

হাইওয়েতে মোটরসাইকেল চালানোর নিয়ম

অটোমোবাইল ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

হাইওয়ে বা মহাসড়কে মোটরসাইকেল চালানো যেমন রোমাঞ্চকর, তেমনি এতে ঝুঁকিও থাকে অনেক বেশি। সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই হাইওয়েতে বাইক নিয়ে বের হওয়ার আগে ট্রাফিক আইন জানা এবং নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কিছু মৌলিক নিয়ম মেনে চলা প্রত্যেক বাইকারের দায়িত্ব।

bike-2-20230302110422

সুরক্ষায় হেলমেটের বিকল্প নেই

হাইওয়েতে বাইক চালানোর প্রথম এবং প্রধান শর্ত হলো মানসম্মত হেলমেট ব্যবহার করা। এটি কেবল আইন পালনের জন্য নয়, বরং দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে সবচেয়ে কার্যকর সুরক্ষা কবজ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বাতাসের চাপ ও ধুলাবালি থেকে চোখ ও মাথা রক্ষা করতে একটি ভালো মানের ফুল-ফেস হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক।

bike-lead-20230302110616

গতির ওপর নিয়ন্ত্রণ ও সতর্কতা 

মহাসড়ক ফাঁকা পেলেই বাইকের গতি অনিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে দেওয়া যাবে না। গতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা হাইওয়েতে টিকে থাকার অন্যতম মূলমন্ত্র। অতিরিক্ত গতি যেকোনো সময় বাইকের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। বিশেষ করে রাস্তার বাঁকগুলোতে চলাচলের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং বাঁক নেওয়ার আগে গতি কমিয়ে আনা জরুরি।

b99e553bb4bcaecf246a4d6c88495e03fc0ed2940d405182

ব্রিজ ও কালভার্টে বিশেষ সতর্কতা 

রাস্তার সাধারণ অংশের চেয়ে ব্রিজ কিংবা সেতুর মাঝখানে বাইক চালানো বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব জায়গায় প্রায়ই বাতাসের তীব্রতা বেশি থাকে, যা বাইকের ভারসাম্য বিঘ্নিত করে। তাই যেকোনো ছোট-বড় ব্রিজে ওঠার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং লেন পরিবর্তন করা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: মোটরসাইকেল না কি স্কুটার বেশি মাইলেজ দেয়?

ওভারটেকিং ও বড় যানবাহনের গতিবিধি

হাইওয়েতে বাস ও ট্রাকের মতো বড় যানবাহন ওভারটেক করার সময় সবচেয়ে বেশি সাবধানতা প্রয়োজন। বড় গাড়ির ব্লাইন্ড স্পট এড়িয়ে চলা এবং পর্যাপ্ত সংকেত দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে ওভারটেক সম্পন্ন করতে হবে। তাড়াহুড়া করে ওভারটেক করতে গিয়ে বা হুট করে অন্য লেনে চলে গিয়ে বড় যানবাহনের সামনে পড়া দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

riding_20250428_094242757

স্পিড ব্রেকার ও রাস্তার অবস্থা পর্যবেক্ষণ 

মহাসড়কের বিভিন্ন সংযোগস্থলে বা জনবহুল এলাকায় স্পিড ব্রেকার থাকে যা অনেক সময় দূর থেকে বোঝা যায় না। তাই বাইক চালানোর সময় রাস্তার উপরিভাগ এবং সংকেত চিহ্নগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। স্পিড ব্রেকার লক্ষ্য করলে ধীরে ধীরে গতি কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে পার হওয়া উচিত।

এজেড