images

অটোমোবাইল

মোটরসাইকেল চালানো শেখার উপায়

অটোমোবাইল ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম

মোটরসাইকেল এখন শুধু যাতায়াতের একটি সহজ মাধ্যম নয়, বরং তরুণদের কাছে এটি স্বাধীনতা ও গতি উপভোগের প্রতীক। তবে সঠিকভাবে না শিখলে মোটরসাইকেল চালানো হতে পারে ঝুঁকিপূর্ণ। তাই শুরু থেকেই ধাপে ধাপে শেখা জরুরি।

মোটরসাইকেল চালানো শেখার নিয়ম

প্রথম ধাপ: প্রস্তুতি

সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট, গ্লাভস ও জুতা ব্যবহার করা আবশ্যক। এরপর মোটরসাইকেলের প্রধান যন্ত্রাংশ সম্পর্কে ধারণা নিতে হবে—ক্লাচ, গিয়ার, ব্রেক ও অ্যাক্সিলারেটর কোন অংশে থাকে এবং কীভাবে কাজ করে তা বুঝতে হবে।

বাইক২

দ্বিতীয় ধাপ: বাইক স্টার্ট করা

বাইক চালু করার সময় অবশ্যই নিউট্রাল গিয়ারে রাখতে হবে। তারপর ক্লাচ চেপে সেলফ বা কিক স্টার্ট দিতে হয়।

তৃতীয় ধাপ: প্রথম গিয়ার শিফট করা

ইঞ্জিন চালু হলে ক্লাচ চেপে প্রথম গিয়ারে নামাতে হয়। এরপর ধীরে ধীরে ক্লাচ ছেড়ে হালকা এক্সিলারেটর দিলে বাইক সামনের দিকে চলতে শুরু করবে।

চতুর্থ ধাপ: গিয়ার পরিবর্তন করা

গতি বাড়লে ধাপে ধাপে গিয়ার বাড়াতে হবে। আবার গতি কমলে গিয়ার কমিয়ে আনতে হবে। থামার সময় অবশ্যই প্রথম গিয়ার বা নিউট্রালে ফিরতে হবে।

বাইক২৫

পঞ্চম ধাপ: ব্রেক ব্যবহার

বাইক থামানোর সময় সামনের ও পেছনের ব্রেক একসাথে ব্যবহার করাই নিরাপদ। শুধু সামনের ব্রেক টানলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।

ষষ্ঠ ধাপ: ব্যালান্স অনুশীলন

শুরুর দিকে খোলা মাঠ বা ফাঁকা জায়গায় অনুশীলন করতে হবে। থামা ও চলার অনুশীলনের পাশাপাশি সোজা ও বাঁক নেওয়ার সময় ব্যালান্স করার কৌশল আয়ত্ত করা জরুরি।

সপ্তম ধাপ: ট্রাফিকে অভ্যস্ত হওয়া

প্রাথমিক অনুশীলনের পর ধীরে ধীরে ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় চালানো শুরু করতে হবে।

বাইক৫৬

সতর্কতা

কখনোই হঠাৎ বেশি এক্সিলারেটর দেওয়া যাবে না।

বাঁক নেওয়ার সময় গতি কমিয়ে নিতে হবে।

নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে হবে।

প্রথমদিকে দীর্ঘ পথ না চালিয়ে ছোট রাস্তায় অনুশীলন করাই উত্তম।

আরও পড়ুন: মোটরসাইকেলের গিয়ার শিফট করতে ক্লাচ ধরতে হয় কেন?

মোটরসাইকেল চালানো শেখা একদিনের বিষয় নয়। নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং নিরাপত্তা সচেতনতা—এই তিনটি মিলে একজন নতুন চালককে দক্ষ রাইডারে পরিণত করতে পারে। এজন্য অবশ্যই একজন মেন্টরের পরামর্শ নেবেন। অর্থাৎ আপনাকে যে হাতে ধরে বাইক চালানো শেখাবে।

এজেড