অটোমোবাইল ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম
অনেক সময় দেখবেন ক্যাব বা ট্যাক্সির ছাদে লাগেজ রাখার র্যাক থাকে। এমনকি অনেকেই তাদের প্রাইভেট কারেও এই র্যাক লাগান। অনেকের মনেই প্রশ্ন জাগে, ব্যক্তিগত গাড়ির ছাদে এই ধরনের লাগাজ র্যাক স্থাপন করা বা লাগানো কি বৈধ?
আরও পড়ুন: মোটরসাইকেলে রিভার্স গিয়ার থাকে না কেন?
সমস্ত গাড়ির মালিক ও চালককে মোটরযান আইনের অধীনে তৈরি নিয়মগুলো অনুসরণ করতে হবে। যে কেউ এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানা করা হয়। আপনি অবশ্যই আমাদের রাস্তায় প্রচুর ট্রাভেল কার দেখেছেন। সেখানে ট্রাভেল কার র্যাক ইনস্টল করা দেখেছেন।

কারণ ভ্রমণের সময় পর্যটকরা অনেক মালপত্র সঙ্গে নিয়ে যান। যে কারণে যানবাহনে লাগেজের র্যাক রয়েছে। যা দেখে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, প্রাইভেট কারের ছাদে লাগেজ র্যাক বসানো যায় কিনা। আসুন আপনাকে বলি এই বিষয়ে কী কী নিয়ম রয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলে ফগ লাইট লাগানো কি বেআইনি?
ব্যক্তিগত গাড়িতেও কি লাগেজের র্যাক বসানো যাবে?
যেমন আপনি অবশ্যই দেখেছেন পর্যটন যানবাহনে লাগেজ র্যাক ইনস্টল করা আছে। তাই আপনি যখন কোথাও বাইরে যাবেন, তখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনার গাড়ির ছাদে একটি লাগেজ র্যাক বসানো উচিত যাতে লাগেজ রাখতে কোনো সমস্যা না হয়। কিন্তু এটা করার অনুমতি আছে কি? মোটরযান আইনের বিধি কি এর অনুমতি দেয়?

এটি অবশ্যই করা যেতে পারে। মোটর ভেহিক্যাল অ্য়াক্টের অধীনে একটি ব্যক্তিগত গাড়িতে লাগেজ র্যাক স্থাপনের জন্য আলাদা কোনও শর্ত যুক্ত করা হয়নি। কেউ যদি প্রাইভেট কারে লাগেজ র্যাক বসাতে চান, তিনি তা করতে পারেন।
এজেড