images

অটোমোবাইল

ইলেকট্রিক এসইউভি আনছে মার্সিডিজ, দাম হাতের নাগালে

অটোমোবাইল ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০২ এএম

জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ এই প্রথম ইলেকট্রিক স্পোর্টস ইউটিলি ভেইকেল (এসইউভি) আনছে। শিগগিরই এই গাড়ি ভারতের বাজারে আসছে। এই গাড়ির দাম হবে হাতের নাগালে। 

প্রিমিয়াম গাড়ির সুদক্ষ নির্মাতা হিসেবেই জগৎ বিখ্যাত মার্সিডিজ বেঞ্জ। জার্মান সংস্থার গাড়িগুলো সাধারণ মানুষের হাতের নাগালের বাইরেই থাকে। কারণ মডেলগুলোর দামই শুরু হয় কোটি কোটি টাকা থেকে। এবারে ভারতে প্রিমিয়াম গাড়িপ্রেমীদের জন্য খুশির খবর শোনাল মার্সিডিজ বেঞ্জ। এদেশে সংস্থা আনতে চলেছে তাদের সর্বাধিক মূল্যবান ইলেকট্রিক গাড়ি। নতুন বছরেই এটি দেশের বাজারে হাজির করা হবে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কোম্পানি। এটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ জি-ওয়াগন ইলেকট্রিক এসইউভি।

suv

মার্সিডিজ বেঞ্জ জি ওয়াগন কোম্পানির ফ্ল্যাগশিপ এসইউভি জি-ক্লাস ওপর ভিত্তি করে আসবে। সব ঠিকঠাক চললে ৯ জানুয়ারি ২০২৫ সালে বাজারে লঞ্চ করবে গাড়িটি। এটি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএস-এর মঞ্চে ইকিউজি কনসেপ্ট নামে প্রদর্শিত হয়েছিল। মডেলটি জি ৫৮০ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি নির্মিত গাড়িটি ল্যাডার-ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

আরও পড়ুন: প্রাইভেট কার কিনলে এখনই কিনুন, বাড়ছে দাম

মজার বিষয়, গত বছর জুলাই থেকেই জি ওয়াগন-এর বুকিং গ্রহণ শুরু করেছে মার্সিডিজ বেঞ্জ। বিদেশে সম্পূর্ণ তৈরি হওয়া এই ইলেকট্রিক গাড়ি এদেশে আমদানি করে বিক্রি করা হবে। তাই দাম আরও বাড়বে। অনুমান করা হচ্ছে, এদেশে গাড়িটির কেনার খরচ ৩ কোটি স্পর্শ করতে পারে। আবার প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যায় মডেলটি বাজারে আনা হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

suv

শক্তির উৎস হিসাবে মার্সিডিস বেঞ্জ জি-ওয়াগন-এ থাকবে একটি ১১৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। কোম্পানি এর আগেই জানিয়েছিল যে গাড়িটি ২০০ কিলোওয়াট পর্যন্ত চার্জ করা যাবে। অর্থাৎ ১০ থেকে ৮০ শতাংশ চার্জ মাত্র আধা ঘণ্টায় হয়ে যাবে। আবার ১১ কিলোওয়াট চার্জারের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ হবে বলে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে, ফুল চার্জে গাড়িটি ৪৭০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।

এজেড