অটোমোবাইল ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ১০:৩০ এএম
মোটরসাইকেলের মাইলেজ নিয়ে অনেকেই চিন্তিত। তবে বাইক মাইলেজ বাড়ানো কিছুটা উপায় রয়েছে ব্যবহারকারীর হাতেই। বাইক চালানোর সময় ছোট্ট কিছু ভুল কমিয়ে দেয় মাইলেজ। এজন্য সহজ কিছু টিপস মেনে চলা দরকার।
ইঞ্জিন অয়েল নিয়ে আমরা অনেক সময় গড়িমসি করি। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।

আরও পড়ুন: বাইকের মাইলেজ বাড়ানোর টিপস
মাইলেজ বেশি পাওয়ার জন্য সময়মতো বাইক সার্ভিসিং করা প্রয়োজন। অনেকেই ছোটোখাটো কোনো সমস্যা হলে খুব একটা গুরুত্ব দিই না। এর ফলে কমে যায় মাইলেজ।

বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। ২ সপ্তাহ পর পর টায়ারে এয়ার প্রেসার চেক করুন। টায়ারে এয়ার প্রেসার কম থাকলে মাইলেজে কমে যায়।
ফুয়েল স্টেশন থেকেই জ্বালানি নিন। গ্রাম থেকে শহরে ফুয়েল স্টেশনের পাশাপাশি রাস্তার মোড়ের দোকানেও পেট্রোল বিক্রি করা হয়। পেট্রোল কেনার সময় বিশ্বস্ত জায়গা থেকেই কেনা উচিত।
এজেড