মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

মোটরসাইকেলের মাইলেজ নিয়ে অনেকেই চিন্তিত। সঠিক মাইলেজ সবাই পান না। এর পেছনে বেশ কিছু কারণ আছে। বাইক মাইলেজ বাড়ানোর কিছুটা উপায় রয়েছে ব্যবহারকারীর হাতেই। বাইক চালানোর সময় ছোট্ট কিছু ভুল কমিয়ে দেয় মাইলেজ। এজন্য সহজ কিছু টিপস মেনে চলা দরকার।

আরও পড়ুন: বাইকের ফুয়েল ট্যাংকে পানি ঢুকলে কী করবেন?


বিজ্ঞাপন


দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। এমন সময় বাইকের মাইলেজ যদি কম দেয় তাহলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থাকাটা স্বাভাবিক।

how_to

তবে বাইক মাইলেজ বাড়ানো কিছুটা উপায় রয়েছে ব্যবহারকারীর হাতেই। বাইক চালানোর সময় ছোট্ট কিছু ভুল কমিয়ে দেয় মাইলেজ! এজন্য সহজ কিছু টিপস মেনে চলা দরকার।

milage-pic3


বিজ্ঞাপন


ইঞ্জিন অয়েল নিয়ে আমরা অনেক সময় গড়িমসি করি। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।

মাইলেজ বেশি পাওয়ার জন্য সময়মতো বাইক সার্ভিসিং করা প্রয়োজন। অনেকেই ছোটোখাটো কোনো সমস্যা হলে খুব একটা গুরুত্ব দিই না। এর ফলে কমে যায় মাইলেজ।

milage_pic

বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। ২ সপ্তাহ পর পর টায়ারে এয়ার প্রেসার চেক করুন। টায়ারে এয়ার প্রেসার কম থাকলে মাইলেজে কমে যায়।

milage

ফুয়েল স্টেশন থেকেই জ্বালানি নিন। গ্রাম থেকে শহরে ফুয়েল স্টেশনের পাশাপাশি রাস্তার মোড়ের দোকানেও পেট্রল বিক্রি করা হয়। পেট্রোল কেনার সময় বিশ্বস্ত জায়গা থেকেই কেনা উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর