images

অটোমোবাইল

নতুন বাজাজ পালসার এন১৬০ মডেলের অজানা ফিচার জানুন

অটোমোবাইল ডেস্ক

২৫ জুন ২০২৪, ১২:৫০ পিএম

বাজাজ পালসারের সবথেকে সেরা বাইকগুলোর মধ্যে একটি এন১৬০ মডেল। সম্প্রতি এই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে বাজাজ। যোগ হয়েছে বেশ কিছু নতুন ফিচার্স। এই বাইক যারা কিনবেন বলে ভাবছেন, তাদের এই ৫ বিষয় অবশ্যই জেনে রাখা দরকার। ডিজাইন, ফিচার্স, মাইলেজ থেকে দাম, বাজাজ পালসার এন১৬০ বাইকের খুঁটিনাটি জেনে নিন।

বাজাজের শোরুমে যতগুলো বাইক রয়েছে তার মধ্যে অন্যতম এন১৬০। মূলত, এটির স্টাইলিশ ট্রেন্ডি লুক এবং দুরন্ত ফিচার্স এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সম্প্রতি আবার বাইকের নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করেছে বাজাজ অটো। ২০২৪ বাজাজ পালসার এন১৬০ মডেলের দাম ভারতে ১ লাখ ৪০ হাজার রুপি। এই বাইকের ফিচারগুলো জানুন। কোন ৫ কারণে এই বাইক সেরা বিকল্প হতে আপনার জন্য জেনে নিন।

pyul

ডিজাইন ও ফিচার্স

স্পোর্টি লুক রয়েছে বাইকে। পালসারের অন্যান্য মডেলগুলো যেমন দেখতে, কিছুটা তেমনই ডিজাইন রয়েছে এতে। পাবেন এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, শার্প ট্যাংক এক্সটেনশন ইত্যাদি। বাইকে বেশ কিছু নতুন ফিচার্সও যোগ করা হয়েছে। পালসার এন১৬০ মডেলে পাবেন  আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন। ফিচারের ক্ষেত্রে ডিজিটাল কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

আরও পড়ুন: কাওয়াসাকি আনল ভিন্টেজ বাইক

ব্রেকিং ও সাসপেনশন

বাইকেই পেয়ে যাবেন কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং রাইডিং মোড। এতে রয়েছে অফ-রোড ফিচারও। অ্যাডভান্স ব্রেকিংয়ের জন্য পাবেন ডুয়াল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম)। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক (সামনে ২৮০ মিলিমিটার ও পেছনে ২৩০ মিলিমিটার)। বাইকে পিছনে রয়েছে মনোশক সাসপেনশন।

pulsar-pic

ইঞ্জিন স্পেসিফিকেশন

পালসার এন১৬০ মডেলে ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে ১৬৪.৮২ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫.৬৮ হর্সপাওয়ার এবং ১৪.৬৫ এনএম টর্ক তৈরি করতে পারে, সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের কার্ব ওয়েট ১৫২ কেজি। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৪ লিটার। বাইকের মাইলেজ প্রতি লিটারে ৫১ কিলোমিটার।

বাজাজ পালসার সিরিজের অধীনে বর্তমানে একাধিক সিসির মোটরসাইকেল বিক্রি হয়, যেমন - পালসার ১২৫, পালসার এনএস১২৫, পালসার এন১৫০, পালসার এন১৬০, পালসার এনএস২০০ ইত্যাদি। সম্প্রতি সবথেকে বড় পালসার এনএস৪০০ জেড লঞ্চ করেছে বাজাজ। 

এজেড